জিহাদ হোসেন: বরিশাল নগরীর প্রাণকেন্দ্রের কালেক্টর পুকুরের পশ্চিম পাশ এখন মাদক সেবনকারীদের নিরাপদ স্থান হয়ে দাড়িয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারনে সরকার লকডাউন ঘোষনা দিয়েছে।
তাই সরকারী ঘোষনা বাস্তবায়ন করছে ব্যাবসায়ীরা। মানুষের চলাচল বর্তমানে কম থাকায় স্থানটি মাদক ব্যাবসায়ী ও সেবকারীদের নিরাপদ স্পট হয়ে দাড়িয়েছে। সন্ধ্যা হলেই দেখা যায় মাদক সেবনকারীদের।
তবে এদিকে প্রশাসনের নেই তেমন কোন নজর। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে কালেক্টর পুকুরের পাড়ের পশ্চিম পাশের দেয়ালের কিছু অংশ সন্ধ্যা পরে অন্ধকার থাকে। সেই সুযোগই কাজে লাগাচ্ছে মাদক ব্যাবসায়ী ও সেবনকারীরা। গতকাল এমনই একটি দৃশ চোখে পড়ে প্রতিবেদকের।
দেওয়ালের পাশ্বে পরে রয়েছে ফেন্সিডিলের কয়েকটি খালি বোতল। দেখা যায় বেশ কিছু যুবকদের আড্ডা। লকডাউনে দোকান পাট বন্ধ থাকায় সন্ধ্যার পরে নিরব থাকে ঐস্থানটি। মানুষেও চলাচল অনেকটা কম। তাই মাদক সেবনকারীরা মটরসাইকেল যোগে ওখানে এসে ফেন্সিডিল খেয়ে খালি বোতল ফালিয়ে স্থান ত্যাগ করে চলে যায়। স্থানীয় কবির নামে এক ব্যক্তি বলেন, এখানে সন্ধ্যার পরে মাদকও বেচা কেনা চলে।
তবে স্থানীয়দের দাবি এখানে প্রশাসনের নজর দেওয়া খুবই জরুরি। এছাড়াও গাছের ঝোপেড় আড়ালে গভীর রাতে চলতে অসামাজিক কার্যক্রম। কালেক্টির পারে সন্ধ্যার পরে দেখা যায় কিছু পতিতা নারীদের। তবে ওই পার্কটিতে আগে সকাল-বিকাল ও সন্ধ্যার পরে দেখা যেতো ব্যায়াম এবং হাঁটাহাঁটি করতে অনেক মানুষ আসতেন। কিন্তু বর্তমানে দেহ ব্যাবসায় জড়িত নারী ও মাদক সেবনকারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় এখন আর ব্যায়াম ও হাটাচলা করতে কাউকে আসতে দেখা যায় না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.