মোঃগোলাম রাব্বানী ডিমলা , নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হককে বিবস্ত্র করে লাঞ্চিত ও অপমানিত করার প্রতিবাদে ন্যায় বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জন্য অনুলিপি প্রদান করা হয়েছে।
ডিমলা বাবুর হাট উত্তর পাড়া বাইতুল মা'মুদ জামে মসজিদের উপদেষ্টা কমিটির সহকারী উপদেষ্টা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও এক সদস্যের অসামাজিক অনৈতিক কার্য্যকালাপে অতিষ্ঠ হয়ে আট জন সদস্য পদত্যাগ করেন।মসজিদের প্রধান উপদেষ্টার নতুন কমিটি পরে আংশিক কমিটি সকলের কথা উপেক্ষা করে নতুন ভাবে মসজিদ ঘর নির্মানের জন্য রাস্তায় বেড়িগেটদিয়ে চাঁদা আদায় করে। এমনকি ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছয়মাস ধরে চাঁদা আদায় করে।
এরপর আংশিক অর্থ মসজিদের কাজে লাগিয়ে বেশিভাগ অর্থ সভাপতি, সাধারণ সম্পাদক ও একজন সদস্য আত্মসাৎ করে। মসজিদের উপদেষ্টা কমিটির সহকারী কমিটি হিসেবে আমাকে চাইলে গত ০৬/০৮/২১ ইং শুক্রবার মসজিদের নামাজ আদায়ের পরে আমি কমিটির আয় ব্যয়ের হিসাব জানতে চাইলে সভাপতি, সাধারন সম্পাদক ও একজন সদস্য আমাকে বিবস্ত্র করে লাঞ্ছিত ও অপমানিত করে। ঘটনার সময় পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। আমি ন্যায় বিচারের জন্য গত ০৬/০৮/২১ ইং তারিখে ডিমলা থানা অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম সিরাজ এর নিকট অভিযোগপত্র দাখিল করি। এর পেক্ষিতে ০৮/০৮/২১ ইং তারিখে ডিমলা থানার এস আই কালাম বিষয়টি তদন্ত করে। তদন্ত করার পরেও এখনো মামলাটি আমলে আনা হয়নি।
এর প্রতিবাদে ডিমলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, হারুন অর রশিদ, আঃ সবুর খান,দবির উদ্দিন, জগৎ চন্দ্র ব্যানার্জী সহ বীর মুক্তিযোদ্ধার সন্তান বাবলু, সফিয়ার রহমান, মহব্বত হোসেন, কজ্জু হোসেন,জাহাঙ্গীর আলম,রব্বানী ও বাবু সহ ৭০ /৮০ জন বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত থকে
মাননীয় সংসদ সদস্য নীলফামারী-১ (ডোমার-ডিমলা), উপজেলা নির্বাহী অফিসার, সহ বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করে ন্যায় বিচারের জন্য মামলা আমলে নিয়ে ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.