বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
আনন্দ টিভির বরিশালের ব্যুরো প্রধান কাজী আল-আমিনের বাবা, দৈনিক জনতা পত্রিকার গৌরনদী প্রতিনিধি তরিকুল ইসলাম দিপুথর শ্বশুর, বীর মুুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সৈনিক কাজী মোহাম্মাদ আলী (৯০) বাধ্যর্কজনিত কারণে শনিবার রাত দুই টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি স্ত্রী, তিন পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতী-নাতনী রেখে গেছেন। শনিবার বাদ যোহর মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে গৌরনদীর কটকস্থল গ্রামের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। বীর বীর মুুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসসহ মুক্তিযোদ্ধা ও গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.