বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
ঝালকাঠিতে বৈরি আবহাওয়ার মধ্যে দুইটি পৌরসভা ও ৩২ টি ইউনিয়নের মোট ৪৪ টি কেন্দ্রে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল ও বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস, ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী উপস্থিত ছিলেন।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রগুলোতে টিকা গ্রহনে আগ্রহীদের ভিড় ছিল প্রবল| মুক্তিযোদ্ধা, বয়স্ক ও নারীদের অগ্রাধীকার ভিত্তিতে এ টিকাদান কর্মসূচি চলছে। একদিনে জেলায় মোট ২৩ হাজার ৬০০ জনকে চীনের তৈরী সিনোফার্মের এ ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সকাল ৯ টা থেকে এ কর্যক্রম শুরু হয়। এতে স্বাস্থ্য বিভাগের ৮৮ জন কর্মী এবং ১৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.