প্রতিনিধি
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ বরিশালের বাবুগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এক বৃদ্ধার মাথা ফাঁটানোর অভিযোগে বাকী বিল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামে জব্বার হাওলাদারের বাড়িতে। স্থানীয় ও থানার মামলার সূত্রে জানা গেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের আঃ জব্বার হাওলাদারের পরিবারকে একই বাড়ির মৃত আবু বকর হাওলাদার এর পুত্র মোঃ আরিফ ( ৩১) ও বাকী বিল্লাহ (২৮) বিভিন্ন সময়ে জমিজমা দখলের পায়তারা করে আসছেন। বুধবার দুপুরে পুকুরে গোসল করতে যাওয়াকে কেন্দ্র করে বিবাদী বাকী বিল্লাহ ও তার ভাই মোঃ আরিফের সাথে আঃ জব্বার এর স্ত্রী ও মেয়ে মধ্যে কথা কাটাকাটি হয়। তারই ধারাবাহিকতায় বিকাল সাড়ে ৫ টার দিকে পূনঃরায় বিবাদীরা আঃ জব্বারের পরিবারকে জমিজমা সংক্রান্ত নিয়ে গালিগালাজ করেন। এসময় আঃ জব্বার হাওলাদার প্রতিবাদ করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে আব্দুল জব্বারের মাথা ফাঁটিয়ে দেয়। এসময় আঃ জব্বার হাওলাদার এর স্ত্রী মোসাঃ শেফালী বেগম ও মেয়ে জান্নাত আক্তার তাকে বাচাতে ছুটে আসলে তাদেরকে শ্লীলতাহানি করেন। পরে স্থানীয়রা আহত আঃ জব্বার হাওলাদার কে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.