মোগোলাম রাব্বানী ডিমলা নীলফামারীর ডিমলা প্রতিনিধিঃ-
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে।
সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (৫-আগষ্ঠ) সকালে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি সেকেন্দার আলী বাদশা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.