রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা এবং উপজেলা শাখার সাবেক আমীর মরহুম আলহাজ্ব নুর মোহাম্মদ মিয়ার সহধর্মীনি জাহানারা বেগম (৬৫) ২ আগস্ট সোমবার রাত ১০টা ১০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ৩ আগস্ট মঙ্গলবার বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ‘বায়তুন নাজাত মসজিদ কমপ্লেক্সের’ সামনে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। তার জানাজায় বরিশাল জেলা,বানারীপাড়া উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতা এস,সরফুদ্দিন আহমেদ সান্টুসহ বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.