রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল-এ-রউফ টেনু হাজারীর (৬৫) রুহের মাগফেরাত কামনায় কুলখানির দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বুধবার বাদ আসর বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল জামে মসজিদে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এতে মরহুমের স্বজন ও শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। প্রসঙ্গত পহেলা আগস্ট রবিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের সময় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে মুক্তিযোদ্ধা জামাল-এ-রউফ টেনু হাজারী ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,একমাত্র মেয়ে ও ২ নাতনী সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ২ আগস্ট সোমবার দুপুর ২টায় মরহুমের বিদ্যাপিঠ বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.