প্রতিনিধি
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ আওয়ামী লীগের সম্মেলনের প্রায় ২০ মাস পর অনুমোদন পেল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি। সাবেক কমিটির সাধারণ সম্পাদক এস এম খালেদ হোসেন স্বপন কে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মৃধা.মু আক্তার-উজ-জামান মিলনকে সাধারণ সম্পাদক করে সোমবার ২ আগষ্ট এই কমিটি অনুমোদন দেয় বরিশাল জেলা কমিটি।
সোমবার দুপুরে পর বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ তালুকদার মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল জেলা সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ্ এমপির নির্দেশক্রমে অনুমোদিত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। দলীয় সূত্র জানায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কিন্তু ওই সম্মেলন শেষে আওয়ামী লীগের জেলা কমিটি কোন নাম ঘোষনা করেননি। এবং পরবর্তীতে ২০ মাস পূর্বের কমিটির সভাপতি হিসেবে কাজী ইমদাদুল হক দুলাল ও সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন দায়িত্ব পালন করেন। অবশেষে ২০ মাস পর সোমবার ০২ আগষ্ট বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.