আজকের ক্রাইম ডেক্স
বাগেরহাটের মোংলা উপজেলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আব্দুল হক হাওলাদারকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলা পৌরসভায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতো ভুক্তভোগী নারী। তার স্বামী ও ৫ ছেলে-মেয়ে রয়েছে।
মা ভারতে থাকায় তার বাবা আব্দুল হক হাওলাদার তার সাথেই বসবাস করতো।
শুক্রবার দিবাগত রাতে আব্দুল হক বারান্দা থেকে ঘরে ঢুকে নিজ মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার রাতে থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন মেয়ে। রাতেই তাকে মোংলার সিগনাল টাওয়ার এলাকায় আত্মীয়র বাড়ি থেকে আটক করা হয়।
সোমবার সকালে আব্দুল হককে আদালতে পাঠালে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.