আজকের ক্রাইম ডেক্স
সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যকে মারধরের অভিযোগে কে এম আলমগীর হোসেন নামে এক ইউপি চেয়ারম্যানও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তেরখাদা উপজেলার বারাসত ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রোববার (০১ আগস্ট) সকালে তেরখাদা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন, মিল্টন মুন্সি (৪৫) ও সোহাগ মুন্সি (৩৪)।
গত ২৮ জুলাই বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন একই ইউনিয়নের ৪, ৫, ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রিনা বেগম।
মামলা সূত্রে জানা যায়, ওই দিন সকালে রিনা বেগমকে মারধর করেন গ্রেফতারকৃতরা একই সঙ্গে তারা ওই নারী মেম্বারের কাছে থাকা ১৫ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন বলেন, গ্রেফতারের পর তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.