- এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের থাবায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, মানব সেবায় যিনি সদাপ্রস্তুত আলহাজ্ব এম এ ওয়াহেদ।
করোনায় আক্রান্তদের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে মনময়সিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি আইসি উর বেড উপহার এবং ময়মনসিংহে ফিল্ড হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার সেট দিয়ে নজির স্থাপন করলেন ভালুকার গর্ব আলহাজ্ব এম এ ওয়াহেদ।
এ ছাড়াও তিনি ভালুকায় মানবতার সেবায় শেখ রাসেল ফ্রি অক্সিজেন সার্ভিস “হ্যালো ছাত্রলীগ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংঠনের মাধ্যমে ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজনের তত্বাবধানে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন স্থানে করোনা রোগিদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌছে দিচ্ছেন।
আলহাজ্ব এম.এ.ওয়াহাদ দির্ঘদিন ধরে মানবসেবা মূলক নানা কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ততা করেন।তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের দূস্থ্য অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন।এছাড়া ঈদ,পুজাসহ ধর্মীয় সকল আচার অনুষ্ঠানে স্বাধ্যমত নগদ অর্থসহ শাড়ী,লুঙ্গি এবং উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি চলমান অদেখা ভাইরাস প্রাণঘাতি করোনায় ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে নিজস্ব তহবিল থেকে চাউলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে নানা পেশার মানুষের ভালবাসা কুড়িয়ে নিতে সক্ষম হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.