,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলামের সরকারী মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল সারে পাঁচটার দিকে ইউএনও’র সরকারী মুঠোফোন নম্বর থেকে উপজেলার মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন’র নম্বরে ফোন করে জরুরি প্রয়োজনের কথা বলে ৫ হাজার টাকা চাওয়া হয়।
কিন্তু কণ্ঠে ভিন্নতা থাকায় জয়নাল আবেদীনের সন্দেহ হয়। বিষয়টি যাচাই করতে তিনি তাৎক্ষণিকভাবে ইউএনওর অফিসের প্রশাসনিক কর্মকর্তা অনিতা গাইনকে ফোন করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
মো.জয়নাল আবেদীন কালের কন্ঠকে জানান, বৃহস্পতিবার বিকাল সারে পাঁচটার দিকে ইউএনওর সরকারী মুঠোফোন নম্বর থেকে তাঁর নম্বরে একটি ফোন আসে এবং ইউএনও পরিচয়ে জরুরী প্রয়োজনে ৫ হাজার টাকা দাবী করেন। ব্যাপারটি সন্দেহজনক হওয়ায় পরে ইউএনওর নম্বরে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাই। ইউএনও জানান, তিনি কোনো ফোন করেননি এবং টাকাও দাবি করেননি।
ইউএনও আমীনুল ইসলাম তাঁর মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই বিব্রতকর। সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন তাৎক্ষণিক যাচাই করে ভালো করেছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য এবং কোন প্রকার প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান বলেন কোন প্রতারক চক্র এটি করতে পারে। ইউএনও সাহেবের পক্ষ থেকে ডায়রি করা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.