কেএম সুজন, নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার(১৮ জুলাই), উপজেলার গয়হাটা ইউনিয়নের ১৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় সাংসদ টিটু বলেন,আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন অসহায় দরিদ্র মানুষ অনাহারে থাকবে না। তারই ধারাবাহিকতায় আজ গয়হাটা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি চলছে। বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
এ চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর,নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, গয়হাটা ইউনিয়ন আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সম্পাদক সজিব মিয়া সহ তৃনমুল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.