বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে মাদক ও সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলার উন্নয়নে বিশেষ অবদান রাখায় বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে শেরে বাংলা স্মৃতি সম্মাননা সার্টিফিকেটসহ একটি ক্রেস্ট ২০২১ প্রদান করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের নির্দেশে ও থানার পুলিশ অফিসার এবং ফোর্সদের নিয়ে বিট পুলিশিং এর মাধ্যমে জনগনকে সেবা প্রদান করে আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার সীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। গৌরনদী মডেল থানায় অফিসার ইনচার্জ হিসাবে মোঃ আফজাল হেসেন যোগদানের পর থেকে বিট পুলিশিং সেবা সম্পাসারিত করার মাধ্যমে দায়িত্বরত বিট অফিসার ও সহকারী বিট অফিসারদের মাধ্যমে এবং এলাকাবাসীর সহযোগিতায় চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি জমি সংক্রান্ত সামাজিক বিরোধ সমাধান করায় ইতোমধ্যে তিনি থানা এলাকার জনসাধারণের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে নিয়েছেন। এর সাথে বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এমন একটি সম্মাননা পাওয়ায় তিনি মানব সেবায় আরো উৎসাহিত হবেন বলে মনে করেন সচেতন মহল।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওসি মোঃ আফজাল হোসেন বলেন, যেকোনো পুরস্কারই আনন্দের। শেরে বাংলা স্মৃতি সম্মাননা আমার জন্য নিঃসন্দেহে একটা বিশাল সম্মানের বিষয়। এই পুরস্কার আমাকে ভালো কাজে আরও বেশি উৎসাহ দেবে এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে শক্তি জোগাবে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হেসেনের নির্দেশনায় থানা এলাকায় টহল জোরদার ও এলাকার প্রতিটি মহল্লায় নিয়মিত মহড়া পরিচালনা করে আসছেন গৌরনদী মডেল থানা পুলিশ। সব কিছু মিলিয়ে আইন শৃঙ্খলা উন্নয়ন, অপরাধ মূলক কাজ প্রতিরোধসহ আইন শৃঙ্খলার উন্নয়নে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এ পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.