কেএম সুজন, নাগরপুর(টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে মসজিদ ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই), উপজেলা চত্বরে উপজেলার ২২ টি মসজিদ ও ৪ টি মন্দিরে ধর্ম মন্ত্রনালয়ের অধীন নগদ ১০০০০ টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৫১ জনের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত টাংগাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় সাংসদ টিটু বলেন,করোনাকালীন ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় আওয়ামীলীগ সরকার অসহায়দের পাশে আছে।সরকারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ ও মন্দিরের উন্নয়ন প্রকল্প বাবদ নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া করোনায় সময় তিনি জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সম্পাদক সজিব মিয়া সহ তৃনমুল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.