মোঃ সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটসহ একজনকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার সকাল সোয়া ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জন সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামস্থ দিয়াড় ধাইনগর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮৩ হাজার পিস ভারতীয় সিগারেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর (বাখরালী) গ্রামের মোঃ তসলিম উদ্দিনের ছেলে মোঃ রহমত আলী (২০)। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামস্থ দিয়াড় ধাইনগর খেয়াঘাট জনৈক এমদাদুল হক এর চায়ের দোকানের সামনে ১ জন ব্যক্তি অবৈধ ভারতীয় তৈরি সিগারেট বিক্রয় করিতেছে। ওই সংবাদের ভিত্তিতে চোরাকারবারীকে হাতেনাতে আটকের লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার হেফাজত হইতে ভারতীয় তৈরি ৮৩ হাজার পিস সিগারেট, ১টি মোবাইল সেট, ২টি সীমকার্ড ১টি মেমোরী কার্ড ও ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.