শামীম আহমেদ :: বরিশালে রাতে আতশবাজী দলীয় পতাকা উত্তোলনসহ স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ অর্পণের মধ্যে উৎসবমূখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বরিশাল সিটি মেয়র, ও বরিশাল জেলা এবং মহানগর আওয়ামী লীগ সহ দলীয় অঙ্গ সংগঠন।
আজ বুধবার (২৩ জুন) সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে পূষ্প মাল্য অর্পন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এর পরই বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (সাবেক) সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ জেলার নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম তার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে নগরীর ত্রিশটি ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আলাদা আলাদা ভাবে শ্রদ্ধা জানান।
বিকালে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
এর পূর্বে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে রাত ১২টা ১মিনিটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ধোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা আওয়ামী লীগ সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস সহ দলীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.