র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ৩১ মে ২০২১ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ২১.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনী কাজী পাড়া মোড়ে পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ৩১ মে ২০২১ তারিখ আনুমানিক ২১.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ সোহাগ খাঁন(২৫), পিতা- মৃত নাসির খাঁন, সাং- দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া, (২) মোসাঃ সাথী আক্তার(২২), পিতাঃ মোঃ গোলাম শেখ, সাং- দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনী, উভয় থানা- কোতয়ালী, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের নিকট থেকে ৬৫(পয়ষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ- ২১,৪৪২/-টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.