বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও মধ্যপ্রাচ্য ভিত্তিক সানসিটি গ্রুপের চেয়ারম্যান বাবুগঞ্জের কৃতি সন্তান এম সাইফুল আলমের মাতা মোসাম্মৎ নূর জানান বেগম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
আজ ২৫ এপ্রিল রবিবার রাত ৩ টার দিকে তিনি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে মরহুমের নামাজে জানাজা আজ জোহরবাদ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি,সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, যুগ্ন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রচার সম্পাদক রিপন শিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.