শিক্ষা ডেক্স
করোনা পরিস্থিতিতে স্কুল ছুটি থাকলেও বাড়িতে বসেই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা পাবেন স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুট, চাল-ডাল। বর্তমানে দেশের দারিদ্রপীড়িত এলাকায় চালু রয়েছে ওই প্রকল্পটি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দেশের সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নির্দেশনায় জানানো হয়েছে, ‘দেশব্যাপী কোভিড-১৯ এর সংক্রমণ রোধ এবং বিস্তার প্রতিরোধে ২০২০ সালের ১৭ মার্চ থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রয়েছে। ফলে দারিদ্র্যপীড়িত এলাকায় স্থগিত রয়েছে ১০৪ উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুট বিতরণ। সেখানে দ্রুত সময়ে প্রাথমিক শিক্ষার্থীদর বাড়ি বাড়ি গিয়ে স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট এবং ১৬ উপজেলায় মিড-ডে মিল কর্মসূচির চাল, ডাল ও ভোজ্যতেল বিতরণের ব্যবস্থা নিতে বলা হয়।
নির্দেশনায় আরও বলা হয়, ২০২১ সালের জুনে শেষ হবে দারিদ্র্যপীড়িত স্কুল ফিডিং প্রকল্পের মেয়াদ। প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়ভুক্ত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এককালীন ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কিট মজুদ থাকা সাপেক্ষে আগের গাইডলাইন অনুযায়ী বিতরণ করতে হবে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।
আর এ কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারদের পরস্পর সমন্বয় করে এনজিওকর্মীদের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.