আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রামে দুই গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চৌমুহনী কর্ণফুলী মার্কেটস্থ বাজারের ডাস্টবিনের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. হানিফ (৩৫) এবং মো. হালিম(২৯)। তারা আপন ভাই। তাদের মধ্যে বড় ভাই গাঁজা কিনে আনেন। আর ছোট ভাই সে গাঁজা বিক্রি করেন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা দুই ভাই। এক ভাই কিনে আনে। অপর ভাই বিক্রি করে। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।’
তিনি জানান, গ্রেফতারকৃত মো. হানিফ একজন মাছ বিক্রেতা। তার ভাই মো. হালিম রিকশা চালক। এই পেশার আড়ালেই তারা গাঁজা বিক্রি করতো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.