বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় চার মাদকব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রাম থেকে একই এলাকার সোহরাব সরদারের ছেলে সোহেল সরদার, মহিউদ্দিন সরদারের ছেলে মৃদুল সরদার, শহিদুল হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার ও গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের ফজলে সেরনিয়াবাতের ছেলে মিরাজ সেরনিয়াবাতকে মাদকদ্রব্য বিক্রির সময় ১২গ্রাম গাজাঁসহ মঙ্গলবার বিকেলে এসআই আলী হোসেন ও এসআই মনিরুজ্জামান গ্রেফতার করেন। এঘটনায় এসআই মনিরুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং—৪, গ্রেফতারকৃতদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.