আজকের ক্রাইম ডেক্স
ভোলার লালমোহনে ভয়-ভীতি দেখিয়ে দুই সন্তানরে জননীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) ভুক্তভোগী বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাতে দুই সন্তানকে নিয়ে ঘুমায় পড়েন। রাত প্রায় ১২ টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে ঘর থেকে বের হোন। এ সুযোগে অভিযুক্ত প্রতিবেশী ইকবাল হোসেন ঘরে ঢুকে লুকিয়ে থাকে। আবার ঘুমিয়ে পড়লে তার হাত-পা বেঁধে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
ভিকটিম আরও অভিযোগ করেন, এসময় তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। পরদিন বৃহস্পতিবার ভিকটিম বাদী হয়ে ইকবালের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন।
লালমোহন থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলনে, এ ঘটনায় একটি মামলা দায়রে করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তবে রিপোর্ট পাওয়া যায়নি। আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.