আজকের ক্রাইম ডেক্স
গাজীপুর মহানগরীর কাশিমপুরের হাতিমারা এলাকায় এক অভিনয় শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় মামলা দায়ের করেছেন। পরে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হচ্ছেন-জাহাঙ্গীর আলম ও তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও শাহাবুল।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারদের গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, গত ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় ডেকে নেন ওই অভিনয় শিল্পীকে। পরে একটি ঘরে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে রাতেই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.