এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসটার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৪২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন চিৎলা গ্রামের মৃত আফসার বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার (২৮শে জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার সময় তাকে গ্রেফতার এবং ইয়াবা উদ্ধার করে ঝিনাইদহ ক্যাম্পের র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসটার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে টার্মিনাল এলাকার মামুন ফিলিং স্টেমনের সামনে ঝিনাইদহ হতে চুয়াডাঙ্গাগামী পাকা রাস্তার উপর হতে সাইফুল ইসলাম নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে তার দখল থেকে উদ্ধার করা হয় ২১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫ হাজার টাকা।
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.