নিজস্ব প্রতিবেদন:::র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ ডিসেম্বর ২০২০ তারিখ ০৯.০০ ঘটিকার সময় বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন রাজপাট চানমিয়া চেয়ারম্যানের ঘাট চৌমাথা থেকে ০১(এক) জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সক্রিয় সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্য হলেনঃ
(ক) মোঃ এনামুল শেখ(৩৪), পিতা-মোঃ আঃ মান্নান শেখ, মাতা-মোসাঃ নুর নাহার, সাং-রাজপাট, পোঃ-গাওলা বাজার, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট।
আটককৃত আসামী মোঃ এনামুল শেখ কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে ¯^ীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে ¯^ীকার করে। সে বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। সে গোপন যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে ¯^ীকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
৩। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.