অদ্য ২৭ ডিসেম্বর ২০২০ তারিখ পটুয়াখালী জেলার দুমকি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার দুমকি থানাধীন দক্ষিণ মুরাদিয়া সাকিনস্থ জনৈক আরিফ শিকদার এর বাড়ির সামনে রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৭ ডিসেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৩.২৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ মুসা মৃধা(৩৫), পিতাঃ মোঃ আঃ মোতালেব মৃধা, সাং- দক্ষিণ মুরাদিয়া, থানাঃ দুমকি, জেলাঃ পটুয়াখালী বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৯৫০ (নয়শত পঞ্চশ) গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.