ঝালকাঠি প্রতিনিধি:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও তাঁর মেয়েকে নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে তাকে থানায় ডেকে এনে দুপুরে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় গত ৬ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বী তাঁর নিজ নামের ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জার দিয়ে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তাঁর মেয়ে সম্পর্কে গত ৫ ডিসেম্বর রাত ১২ টা ২২ মিনিটের সময় আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু ৬ ডিসেম্বর রাতে ঝালকাঠি থানায় রাব্বিকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা রেকর্ডরে কিছুক্ষণ পর রাত নয়টার দিকে শহরের সাধনার মোড় থেকে রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ।
ম্যাসেঞ্জারের সেই স্ক্রিনশর্ট ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন রিজভীর বিরুদ্ধে। পুলিশ বুধবার সকালে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে মামলায় আসামি করে। বিকেল ৩ টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.