আজকের ক্রাইম ডেক্স
কালিগন্জ রোডের জীবননগর বিজিবি ক্যাম্পের সামনে (৩ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে জীবননগর সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ১২ টা থেকে ২ ট টা পর্যন্ত, এ সময় জীবন নগর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
লাইসেন্স না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা,শিশু খাদ্য তৈরির,প্রক্রিয়াকরনের ও বিক্রয়ের অনুমোদন না থাকা, শিশুদের লিচু ও খেলনা অসাধুভাবে বিক্রিকরন,বিভিন্ন নামীদামি ব্রান্ডের মোড়ক অবৈধভাবে ব্যবহার করে বিভিন্ন নকল পন্য তৈরি করা ও মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোঃ মতিয়ার রহমান (৪৫),পিতা-নিয়ামত,সাং নতুন তেতুলিয়া কে ১০'০০০/টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।তাৎক্ষণিক টাকা প্রদান করায় কারাদণ্ড মওকুফ করা হয়। জব্দকৃত মালামাল জনসমক্ষে পুড়িয়ে ধংস করা হয়।
এছাড়া দোকানসহ বিভিন্ন জায়গায় স্বাস্হ্য বিধি অনুসারে মাস্ক পরিধান না করার অপরাধে দন্ডবিধির ২৬৯ ধারা অনুসারে প্রতিজনকে ১০০০/(একহাজার টাকা ) করে ৩ টি মামলায় ৩ জনকে ৩০০০/ জরিমানা করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
গাড়ির লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে একজনকে একটি মামলায় ১০০০/ টাকা জরিমানা করা হয়।
এসময় জীবননগর উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি স্যানিটারি ইন্সপেক্টর মতো আলাওল হোসেন ,এসআই ফেরদৌস খানসহ জীবননগর থানাপুলিশ ও বেঞ্চ সহকারীগন সহযোগিতা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.