অনলাইন ডেস্ক:: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়কে অভিযান চালিয়ে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ সময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার।
আটক দুজন হলেন- ট্রাক চালক শহিদুল ইসলাম (৪৪) ও তার সহকারী আরমান আলী (২২)
র্যাব কর্মকর্তা আলী আশরাফ তুষার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় ট্রাকের বিশেষ কুঠুরিতে লুকানো ৩০ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে সারাদেশে ইয়াবা পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে নগরের বাকলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.