আজকের ক্রাইম ডেক্স: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন সহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হাবিবুর পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের একজন মেম্বার।
র্যাব জানান, ভারত থেকে বিপুল পরিমান অস্ত্রের চালান যশোরে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা আজ দুপুরে পুটখালী ইউপি মেম্বার হবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় নয়টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগজিন জব্দ করা হয়।
লে. এম সরোয়ার বলেন, ‘আটক হবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.