রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৮ অক্টোবর বেলা ১১টায় বানারীপাড়া থানায় ওই কিশোরীর মা মায়া বেগম বাদী হয়ে লম্পট সজলকে আসামী করে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ ইলুহার গ্রামে অভিযান চালিয়ে লম্পট সজলকে গ্রেফতার করে বরিশাল জেলহাজতে পাঠিয়েছে। সজল ইলুহার গ্রামের মো. হালিমের ছেলে। মামলা সুত্রে জানা গেছে উপজেলার ইলুহার গ্রামের মজিবর হাওলাদারের মেয়ে (১৩) ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে একই এলাকায় চাচাতো বোন সাবিনার শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে লম্পট সজল তাকে রাস্তা দিয়ে ধাক্কা মেরে পাশের বাগানে ফেলে দিয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় সে ডাকচিৎকার দিলে লম্পট সজল তাকে ছেড়ে দেয়। পরে সে দৌড়ে চাচাতো বোন সাবিনার ঘরে গিয়ে বিষয়টি সবাইকে জানায়।###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.