মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি /মো: কামরুজ্জামান, দর্শনা থানা প্রতিনিধি ::-
দর্শনা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বাড়াদি গ্রামের মৃত: হাজু মন্ডলের ছেলে শামসুল ইসলাম (৬৫) একজন গরীব চাষী। পৈত্রিক সূত্রে, শামসুল ইসলাম পিতার কাছ থেকে সাড়ে ৪ বিঘা কৃষি জমি পান। কিন্তু জোরপূর্বক শামসুল ইসলামের এই জমির ফসল কেটে জমি দখল করেন একই গ্রামের মৃত : মোরশেদ আলীর ছেলে সারু হোসেন (৭০)।
তথ্য সূত্রে জানা যায়, শামসুল ইসলাম খবুই অসহায় একজন গরীব চাষী। চাষাবাদ করেই তিনি দিন যাপন করেন। এই শামসুল ইসলাম পিতার কাছ থেকে পাওয়া এই জমিতে ভূট্টা ও কলাই চাষ করেন। দূঃখের বিষয়, কোনো কারণ ছাড়াই প্রভাবশালী সারু হোসেন এবং তিনার দলবল একত্রে শামসুল ইসলামের চাষের জমিতে গিয়ে জমির ফসল কেটে দেন। এবং জমি দখল করে নেন।
এমতাবস্থায়, গরীব চাষী এই শামসুল ইসলাম অনেকের কাছে সাহায্যের জন্য এগিয়ে আসলেও কোনো লাভ হয়নি বলে আখ্যা দেন।অতি কষ্টে দিন যাপন করছেন এই গরীব চাষী।
অতএব, দামুড়হুদা উপজেলার ইউএনও মহোদয়ের কাছে আকুল আবেদন বিষয়টি সঠিকতা যাচাই করে বাস্তবায়ন প্রণয়ন করতে আপনার একান্ত মর্জি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.