ডেক্স প্রতিবেদক:: নোয়াখালীর চাটখিলে বসতঘরে ঢুকে জোরপূর্বক চাচিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াসিন বাজারসংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালিয়ে তার তথ্যমতে তার বসতঘর থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, পাঁচ মোবাইল, এক প্যাকেট কনডম ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বুধবার ভোর ৫টার দিকে শরীফ প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়।
পরে এ ঘটনায় নির্যাতিত ওই প্রবাসীর স্ত্রী শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ বেলা ৩টার দিকে শরীফকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াসিন বাজার থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অস্ত্রের কথা স্বীকার করে।
মজিবুর রহমান শরীফ (৩২) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.