নিজস্ব প্রতিবেদন
আজ কার্পাসডাঙ্গা বাজার এবং দর্শনা বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত সময় সারের দোকানে দেখা যায় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করা হচ্ছে। যেমন, টিএসপি সার বস্তা প্রতি ১১০০ টাকা কিন্তু বিক্রয় করা হচ্ছে ১৬৪০ টাকায়।
ভারতীয় কীটনাশক বিক্রয় করছে কোনরকম লিগ্যাল অথরাইজেশন ব্যতীত। অহরহ বিক্রয় করছে মেয়াদউত্তীর্ণ বালাইনাশক। অধিকাংশ দোকানেই নির্দেশনা থাকা সত্ত্বেও মূল্য তালিকা প্রদর্শিত হচ্ছে না।
ফলশ্রুতিতে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ বলা হলেও এসব অসাধু ব্যবসায়ীদের জন্য সাধারণ কৃষক আজ হুমকীর সম্মুখীন। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও কৃষির উন্নয়ন ব্যহত হচ্ছে এসব কালো ব্যবসায়ীদের প্রভাবে।
অপরাধের মাত্রা বিবেচনায় ১ জন সার ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদন্ড দেওয়া হয় এবং ৪ জনকে অর্থদন্ড দেওয়া হয়।
মাদক সেবনের জন্য ২ জনকে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয়।
মা ইলিশ সংরক্ষণে অভিযান করা হয়। এসময় কারেন্ট জাল নিধন এবং পিরানহা, আফ্রিকান মাগুর বিক্রয় করা যাবে না মর্মে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.