সোহেল রানা,বাকেরগঞ্জ: বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর বিএম আলিম মাদ্রাসার নিয়োগ বানিজ্য নিয়ে অর্ধকোটি টাকার ঘুষ নেয়ার অভিযোগের তদন্তে আসছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার সকালে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে ভুক্তভোগীরা বিক্ষোভ মাদ্রাসা সুপারকরে অভিযুক্ত মাদ্রাসা সুপারের অপসারণ দাবি করেন চাকরির দেব কথা বলে তাদের কাছ থেকে হাতিয়ে নিতো টাকা ফেরতের দাবি জানান।
সূত্রে জানা যায়, মাদ্রাসায় চাকরি দেয়ার কথা বলে মাদ্রাসার সুপার মাওলানা এবিএম বশির উদ্দিন অন্তত ২০ জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পরে তার পছন্দের প্রার্থীদের নিয়োগ দেন। রোববার তদন্ত কর্মকর্তার আসার সংবাদ পেয়ে গ্রামের শত শত লোক মাদ্রাসায় উপস্থিত হয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতেই বিক্ষোভ করে মাদ্রাসা সুপার মাওলানা এবিএম বশির উদ্দিনের অপসারণ দাবি করেন।
১৪ আগস্ট উপজেলার রহমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের পশ্চিম শ্যামপুর বিএম আলিম মাদ্রাসা সহকারী, নাইটগার্ড ও আয়া পদে ছয়জনকে অর্ধকোটি টাকার বিনিময় নিয়োগ দেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বরিশালের মাদ্রাসায় ঘুষ বাণিজ্য প্রতিবেদন ছাপা হয়। যার পরিপ্রেক্ষিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহামুদুর রহমান তদন্তে আসেন।
জানতে চাইলে কারিগরি শিক্ষা বিভাগের উপসচিব মাহামুদুর রহমান দৈনিক কালের কন্ঠ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধিকে জানান, পশ্চিম শ্যামপুর বিএম আলিম মাদ্রাসার সুপার মাওলানা এবিএম বশির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখানে তদন্তে আসা হয়েছে। তদন্ত চলছে তদন্ত চলাকালে তদন্ত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ১৪ আগস্ট উপজেলার রহমতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে মাদ্রাসার অফিস সহকারী পদে মাদ্রাসার সুপার ও সভাপতির মেয়ের ঘরের ছেলে (নাতি) এসএম আসাদুল্লাহ, সহকারী লাইব্রেরিয়ান পদে হুমায়ূন হাওলাদারের মেয়ে তন্নি আক্তার, নাইটগার্ড পদে নাসির আকনের ছেলে হাসান আকন এবং আয়া পদে আলী আকবরের মেয়ে নার্গিস আক্তারকে নিয়োগ দেয়া হয়।
এছাড়াও মাদ্রাসা সুপার মাওলানা এবিএম বশির উদ্দিনের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস, ভর্তি বাণিজ্য, ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেয়াসহ মাদ্রাসার ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে কয়েক মাস জেলে থাকতে হয়েছে। সেই মামলা এখনও চলমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.