র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।গত ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন চৈতা সাকিনস্থ মোঃ নাসির হাওলাদার এর বসত ঘরের ভিতরে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি গত ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৯.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ নাসির হাওলাদার(৪৫), পিতাঃ মোঃ আইয়ুব আলী হাওলাদার, সাং- চৈতা, থানাঃ মির্জাগঞ্জ, জেলাঃ পটুয়াখালী বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৫৩ (একশত তিপান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রের নগদ ১৫,২০০ (পনের হাজার দুইশত) টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ আব্দুর রহিম বাদী হয়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.