মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক শাহীমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহারের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে বাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী হাওলাদারকে সভাপতি, সৈয়দা হালিমা মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়মা আক্তার মনিকে সাধারণ সম্পাদক ও ভাওতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ কুমার রুদ্রকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি গঠিত হয়। উল্লেখ্য ২০১৫ সালে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছিল। এ সময় ঝালকাঠি সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.