দামুড়হুদা উপজেলা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় দর্শনার পরানপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে, মো: রবিউল ইসলাম(৫৫) নিজ স্ত্রীকে দফায় দফায় নির্যাতন ও মারধর করেন।
দর্শনার পরানপুর গ্রামের ভ্যানচালক রবিউল ইসলাম(৫৫) ও তার স্ত্রীর আজিরন বেগম(৪৩) এবং তাদের বিবাহিত জীবনের আজ পনেরো বছর। আজিরন বেগম তার বক্তব্য সূত্রে বলেন, গত কয়েক বছর ধরে, রবিউল ইসলাম মাদক সেবনে আসক্ত। এর ফলে, সে আমাদের সংসারজীবন নষ্টের তাগিদ তৈরী করছে। আমার ছোট দুটি ছেলেও আছে, তাদেরকেও দেখা শোনা করে না।
তাছাড়া, সে আর আমাদের সংসারের কোনো খোঁজ খবরই রাখে না। এবং সে আমাদের তার বাড়ি থেকে রাস্তায় বাহির করে দিয়েছে। এমতাবস্থায়, আমি আমার দুটি ছেলে নিয়ে দর্শনা পুরাতন বাজার বাসা ভাড়া থাকি।এবং পরের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করি।
অতি কষ্টে দিন অতিবাহিত করার কারণে, আমার ছোট দুটি সন্তানকে লেখাপড়া করাতে পারচ্ছি না। আজ তারা টাকার অভাবে পরের দোকানে কাজ করছে।
শুধু তাই নয়, রবিউল ইসলাম একজন দুশ্চরিত্র ব্যক্তি। গত এক সপ্তাহ আগে,আমি বাড়িতে না থাকায়, আমার বাসা বাড়িতে এসে, আমার বড় ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়, এবং আমার ঘর থেকে ৫০,০০০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এমতাবস্থায়, আমি অসহায় হয়ে পড়েছি। স্থানীয় ব্যক্তিবর্গের কাছে অনেকবারই নালিশ করেছি, কিন্তু কেউ কিছুই করতে পারেনি।
অতএব, আমার দিকটি চিন্তা করে, আমাকে আইনের সঠিক বিচার মতপ্রশন করার জন্যে স্থানীয় দর্শনা থানার অফিসার ইনচার্জ মহোদ্বয়কে জ্ঞাপন করছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.