চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দু’জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় বাঁকা ইউনিয়নের প্রতাপপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, তৌফিক ইসলাম (২৫) ও সাদ আহম্মেদ মিঠু ওরফে আশিক (২০)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রকি মণ্ডল, এএসআই কামরুজ্জামান এবং এএসআই মিজানুর রহমান জীবননগর থানাধীন বাঁকা ইউনিয়নের প্রতাপপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল (DY-50) ও ৪২ (বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ প্রতাপপুর গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহান আলীর ছেলে তৌফিক ইসলাম (২৫) এবং মন্টুর ছেলে সাদ আহম্মেদ মিঠু ওরফে আশিককে (২০) আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া এএসআই কামরুজ্জামান বলেন, জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম এবং জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর এলাকাকে মাদকশূন্য করতে আমরা করোনা ভাইরাসের ভয়কে উপেক্ষা করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চলেছি। সকলের সহায়তা পেলে মাদকবিরোধী এই যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.