র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক পটুয়াখালী সদর হতে ০২ টি গাঁজা গাছসহ ০১ জন গাঁজা চাষী আটক।
অদ্য ১৪/০৬/২০২০ইং তারিখ দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন ইটবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একজন গাঁজা চাষী মোঃ বেল্লাল খান (৩০), পিতা- মৃত আসমান আলী খান, সাং-ধনখালী ৪নং ওয়ার্ড , থানা- সদর, জেলা- পটুয়াখালীকে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তির বসত ভিটার উঠানের দক্ষিন পূর্ব পার্শ্বে মাটিতে লাগানো ০২ টি গাঁজা গাছ জব্দ করা হয়। তিনি নিজে গাঁজা সেবনের উদ্দেশ্যে এই গাঁজা গাছ গুলো অতি গোপনে চাষ করে আসছিলেন। আটককৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাগাছ সহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে র্যাব বাদী হয়ে একটা মামলা দায়ের প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিত
মোঃ রইছ উদ্দিন
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিঃ সহকারী পরিচালক
কোম্পানী অধিনায়ক
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.