বরিশাল র্যাব-৮ এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ২৪ মে ২০২০ তারিখ বরিশাল মহানগরীর বন্দর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর বন্দর থানাধীন কর্ণকাঠি সাকিনস্থ হিরণ পয়েন্ট, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ওয়ালটন শো রুমের সামনে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৪ মে ২০২০ তারিখ আনুমানিক ১৭২০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ রানা খন্দকার (২৫), পিতা- মৃত আব্দুল খালেক খন্দকার, সাং- তিমির কাঠি, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ রানা খন্দকার(২৫) এর নিকট থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে বরিশাল মহানগরীর বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.