বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
২০/০৫/২০২০ তারিখ ১০.০৫ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে মাটিকাটা, ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯৫ পিস ইয়াবা, ৮৪ গ্রাম হেরোইন এবং জাল টাকাসহ মাদক সম্রাজ্ঞী স্বপ্না আক্তার, ঢাকাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী বিভিন্ন জায়গা থেকে লোক চক্ষুর অন্তরালে মাদক দ্রব্য ও জাল টাকা সংগ্রহ করে বিশেষ কায়দায় রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিজস্ব চক্রের মাধ্যমে পরিচালনা করে থাকে।
আসামী র্দীঘ দিন থেকে মাদক ব্যবসা ও চাঁদাবাজীতে মাটিকাটা এলাকায় গড়ে তুলেছে নিজস্ব ক্যাডার বাহিনী। যার কারনে মানুষ ভয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনা। কেউ অভিযোগ করলেই তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হয়। এসব অনৈতিক কাজের মাধ্যমে সে ঢাকা শহরে ০৪টি বাড়িসহ বিপুল পরিমান সম্পদের মালিক হন।
উল্লখ্যে যে, র্শীষ সন্ত্রাসী কিলার আব্বাসরে সাথে স্বপ্না আক্তারের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা যায়। সে এলাকার লোকজনের নিকট আব্বাস গ্রুপের সদস্য হিসাবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.