(বিশেষ) প্রতিনিধি :- ভালুককা উপজেলার ভাটগাও গ্রামের ৯ম শ্রেণীর ছাত্রী রেহানা (১৪)কে গত ১৪মার্চ একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে ফরিদ (১৯), তার মায়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে, এঘটনায় রেহানা অজ্ঞান হয়ে পরলে ফরিদ রেহানাকে পাশের একটি বিলে কচুরি পানায় ফেলে দেয়। সন্ধ্যা গড়িয়ে গেলেও রেহানা বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন রেহানাকে খোজতে থাকে, এসময় এলাকার লোকজন রেহানাকে কচুরি পানায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রেহানার বাবাকে জানালে তার বাবা শাহাব উদ্দিন মেয়েকে উদ্ধার করে দ্রুত ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
রেহানার শারিরিক অবস্থ্যা আশংকা জনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরন করে।
রেহানা সুস্থ্য হয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে তার বাবা শাহাব উদ্দিন বাদী হয়ে ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে-৯(১) ২০০০এর সংশোধনী, ২০০৩ ফরিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং-২৮/১৩৫। আসামী ফরিদ দীর্ঘদিন পলাতক ছিলো, গত ১৫মে ভালুকা থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। এলাকা বাসি ধর্ষক ফরিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.