র্যাব-৮ এর অভিযানে বরগুনা সদর থেকে ০১ জন শীর্ষ জেএমবি সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট এবং অস্ত্র ও গুলি উদ্ধার। র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল ১৫ মে ২০২০ তারিখ সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর এক জন সক্রিয় সদস্য শীর্ষ জঙ্গি মোঃ আল আমীন @ সবুজ(২৫), পিতা- মোঃ আঃ খবির, সাং- কালিবাড়ী (কড়ইতলা), থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা’কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র এক জন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য বলে স্বীকার করে। সে উক্ত সংগঠনের সদস্য সংখ্যা ও সামরিক শাখার শক্তি বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সাল হতে তার সহিত অন্যান্য সদস্যদের নিয়ে বরগুনা, ঢাকা, চট্রগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী, খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া বিভিন্ন সময়ে পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
গ্রেফতারকৃত মোঃ আল আমীন @ সবুজ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.