রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাইশারী
ইউনিয়নের উত্তরকুল গ্রামে নুরজাহান (১৫) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছে। জানা গেছে ১২ মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড়ির
নিকটে ফুফুর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে সে আত্মহত্যা
করে।সে ওই গ্রামের রিকশাচালক নূরুল ইসলামের মেয়ে । সম্প্রতি ওই কিশোরীর
সঙ্গে বাড়ি সংলগ্ন ডকইয়ার্ডের মালিক লিটনকে জড়িয়ে নানা মুখরোচক কথা
ওঠায় তাকে একই গ্রামে ফুফুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে
বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হওয়ায় লোকলজ্জার ভয়ে সে আত্মহত্যা করে
থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। ওই দিন বিকালে পুলিশ লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.