অনলাইন ডেস্ক:: ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ও রেস্তোরাঁগুলো মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন। তবে কেউ ফুটপাতে কোন ধরণের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শণ ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না।
সোমবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আবু আশরাফ সিদ্দিকী বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ও রেঁস্তোরা থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট ও রেঁস্তোরায় বসে কেউ ইফতারি করতে পারেন না।
তবে ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছে ডিএমপি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.