এস এম সুজন খান (বিশেষ প্রতিনিধি): ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টীজ এর সহায়তায় গনপূর্ত ও গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের মাঠে, ২শতাধিক কর্মহীন বেকার, হোটেল রেস্তোরার শ্রমিক,দিনমজুর ও সহায় সম্বলহীন দুস্থদের চাল,ডাল,তেল,লবন,আলু,পেয়াজ,সাবান বিতরন করেন।
এ সময় ময়মনসিংহ চেম্বারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি আমিনুল হক শামীম,চেম্বারের পরিচালক শংকর সাহা,মোটর মালিক সমিতির নেতা মাহবুবুর রহমান,মুকুল নিকেতন স্কুলের প্রধান শিক্ষক সহ শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম জানান,রোজার শুরুতে তেল,পেঁয়াজ,আদা সহ কিছু কিছু জিনিসপত্রের দাম কিছুটা কমেছে। সামনের দিনে বাজার মনিটরিং আরো বাড়ানো হবে। আমিনুল হক শামীম আরো জানান, আমরা ব্যবসায়ীদের অনুরোধ করেছি বর্তমান দূর্যোগের সময় পবিত্র রমজান মাসে লাভ না করে সাধারন মানুষের জীবন বাঁচাতে যেন সহায়তার হাত বাড়িয়ে দেন। আমার বিশ্বাস ব্যবসায়ীরা এবার অতটা অমানবিক হবে না।
তিনি জানান,বাজার নিত্যদিন মনিটরিং করা হবে। কোথাও অতিরিক্ত দাম রাখলে তা যেন তাদের জানানো হয়। উল্লেখ্য গত শুক্রবার গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহাম্মেদ ২ হাজার পুরুষ - মহিলাাকে ত্রান বিতরন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.