এস এম সুজন খান (বিশেষ প্রতিনিধি) :ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে করোনায় কর্মহীন অসহায় হতদরিদ্রদের পরিবারের মাঝে সরকারের নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন । করোনা প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন শ্রমজিবী অসহায় হত দরিদ্রদের পরিবারে মাঝে সরকারের পাশাপাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জীবন মল্লিক তার নিজস্ব তহবিল থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে চাল, ডাল, আলু, লবন, তৈলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল জনপ্রতিনিধি মেম্বারগন ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
চেয়ারম্যান শাহিনুর মল্ললিক জীবন জানান, ফুলবাড়িয়া ভবানীপুর ইউনিয়নে সরকারের পাশাপশি এ কার্যক্রম অব্যাহত থাকবে, দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন না হওয়া পর্যন্ত ভবানীপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে হত দরিদ্র কর্মহীন অসহায়দের মাঝে আমার সাধ্যমত খাদ্য সামগ্রী দিয়ে যাব ইনশাআল্লাহ্ ।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাদার অফ হিউমেটি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতি মধ্যে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন এবং সাধারণ মানুষকে যেন না খেয়ে থাকতে না হয় সেই জন্যে বিভিন্ন ধরনের বাজেট ঘোষনা করেছেন পাশাপাশি দেশের এই ক্লান্তি লগ্নে প্রধানমন্ত্রী ৫০ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজি চাউল দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
তাই করোনা প্রতিরোধে আপনারা নিজ নিজ ঘরে থেকে সরকারকে সহযোগিতা করোন, খাবারের জন্য চিন্তা করবেননা খাবার ঘরে ঘরে পৌঁছে যাবে, নিজে বাঁচুন পরিবারকে বাঁচান, বিশেষ কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, এই মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ্।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.